২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে র‌্যাবের সাথে ক্রসফায়ারে সন্ত্রাসী বাহু নিহত

ঢাকার অদূরে দোহার উপজেলার শীর্ষ সন্ত্রাসী বাহাদুর বাহু (৩০) র‌্যাবের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 12:28 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এ সময় তার সহযোগিদের ফেলে যাওয়া ১টি কাটা বন্দুক, ১টি রিভলবার, ৭ রাউন্ড গুলি, ১টি রাম দা ও ১৫ বোতল ফেন্সিডিল র‌্যাব সদস্যরা উদ্ধার করে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে বাহুকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী দোহার জেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামে অস্ত্র উদ্ধারের জন্য আনা হলে আগে থেকে ওৎ পেতে থাকা সহযোগী সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবের সাথে ৩১ রাউন্ড গুলি বিনিময় হয। সন্ত্রাসীরা পালিয়ে যেতে সম্ভব হলেও আটককৃত বাহু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের নামে দোহার থানায় হত্যা ও অস্ত্র আইনে ২টি মামলা হয়েছে। বাহুর নামে দোহার থানায় ১২টি মামলা রয়েছে।

র‌্যাব-৪ এর লেফট্যানেন্ট হুমায়ুন কবীর, ক্যাপ্টেন এরশাদ, ক্যাপ্টেন জাবেদ বিন জব্বার অভিযানে নেতৃত্ব দেন।