২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ৪ চরমপন্থী ক্যাডারকে আটক করেছে পুলিশ

চরমপন্থী দুধর্ষ পান্না বাহিনীর ৪ সদস্যকে পুলিশ বুধবার গ্রেফতার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সকালে রাজশাহীর একটি আদালতে একটি হত্যামামলায় হাজিরা দিয়ে ফেরার পথে রাজপাড়া থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো রাজশাহীর বাঘা উপজেলার ইমান আলীর পুত্র মানিক(৪৫), লালপুরের নেসবুরের পুত্র নওশাদ(৪৫) এবং রহমতের দুই পুত্র মতি(৪০) ও মন্টু (৪২)।

পুলিশ জানিয়েছে, তারা কুষ্টিয়ার দৌলতপুরে গত ১৩ মে সংঘটিত একটি হত্যা মামলার তালিকাভুক্ত আসামী। এছাড়া তাদের বিরুদ্ধে দৌলতপুরের ৪টি হত্যা মামলা রয়েছে।