২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষ মেলা শুরু

বন্দর নগরী চট্টগ্রামে বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষ মেলা-২০০৫।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এবারের পরিবেশ দিবসের ‘সবুজ নগরী, সুন্দর পৃথিবী’ শ্লোগানকে বাস্তবে রূপ দেয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় এ মেলার।

এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।