২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোনকে বাঁচাতে গিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে তার বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

জানা যায়, কোম্পানীগঞ্জ পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের আব্দুল হাই’র দুই শিশু কন্যা বাড়ির পুকুর ঘাটে খেলার সময় মারিয়া (৫) পানিতে পড়ে যায়। এসময় মারিয়াকে উদ্ধার করতে বড় বোন জুলিয়া (৬) পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তারা দু’জনই পানিতে ডুবে যায়।

পরে মারিয়াকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু বড় বোন জুলিয়াকে মৃত পাওয়া যায়।