২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুলিশী অভিযানে ২১৯ মটর সাইকেল আটক

জেলার ৭টি থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকা ২১৯টি মোটর সাইকেল আটক করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

পোস্ট অফিস ও বিআরটিতে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ায় ১৫৯টি মোটর সাইকেল ফিরিয়ে দেওয়া হয় এবং কাগজপত্র না থাকা বাকি ৬০টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সূত্র জানায়, জাতীয় রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নির্দেশে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৩ থেকে ৩১ মে গাইবান্ধা জেলার ৭টি থানার বিভিন্ন স্থানে ব্লক রেইড দিয়ে বৈধ কাগজপত্র না থাকা ২১৯টি মোটর সাইকেল আটক করা হয়। এর মধ্যে ১৫৯টি মোটর সাইকেলের মালিক লাইসেন্স ফি জমা দিয়ে সেগুলো জিম্মায় ফিরে পায়। এতে রাজস্ব খাতে ১৪ লাখ ২৫ হাজার ৫ শ ২০ টাকা আদায় হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আওলাদ হোসেন ফকির জানান।

রেজিস্ট্রেশন, বীমা ও ড্রাইভিং লাইসেন্স নির্ধারিত সময়ে প্রদর্শন না করায় ৬০টি মোটর সাইকেলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত ২১৯টি মটর সাইকেলের রাজস্ব আয় প্রায় ২৫ লাখ টাকা হবে বলে জানা যায়।