২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ

স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করছেন বলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ওয়াদুদ ভূঁইয়ার সাম্প্রদায়িক কর্মকাণ্ডের ফলে শান্তিচুক্তির পর সংঘাত নিরসনের যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা-ও আজ হারিয়ে যেতে বসেছে বলে সম্মেলনে অভিযোগ করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহেদুল আলম।

সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়ার ১৩টি দুর্নীতির বিষয় তুলে ধরা হয় ও তার বিচার দাবি করা হয়। এতে খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অপসারণ দাবি করা হয়। এছাড়া খাগড়াছড়ি শহরের প্রধান চত্বর থেকে শাপলা ভাস্কর্য অপসারণ বন্ধের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার এবং চট্টগ্রাম ও খাগড়াছড়ি আওয়ামী লীগের নেতৃবৃন্দ।