বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে টেক্সটাইল-গার্মেন্টস চুক্তি স্বাক্ষর
বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ভিয়েতনাম টেক্সটাইল এণ্ড গার্মেন্টস এসোসিয়েশন এবং বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন (বিটিএমএ) এর মধ্যে এক যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ভিয়েতনামের টেক্সটাইল ও গার্মেন্টস উদ্যোক্তারা বাংলাদেশের সস্তা শ্রমশক্তিকে ব্যবহার করে তাদের রপ্তানি বহুলাংশে বৃদ্ধি করতে পারবে।
মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় ভিয়েতনাম টেক্সটাইল ও গার্মেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লি ভান ডাও জানান বাংলাদেশের সাথে এই চুক্তির ফলে ভিয়েতনামর ব্যবসায়িরা এদেশে সহনীয় শুল্ক সুবিধাসহ বিভিন্ন সুযোগ ভোগ করবে ।
বার্তায় বলা হয়, তেল সম্পদের পরই ভিয়েতনমের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী সেক্টর হচ্ছে টেক্সটাইল ও গার্মেন্টস।
বাংলাদেশের জাতীয় শিল্প পণ্য মূল্যের ৪০ ভাগ আসে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থেকে। ইতোমধ্যেই এই শিল্প চার মিলিয়ন শ্রমিককে কর্মসংস্থান দিতে সক্ষম হয়েছে। দেশের মোট জিডিপি’র ৫ ভাগ আসছে সর্বোচ্চ রপ্তানী খাত টেক্সটাইল ও গার্মেন্টস থেকে।
