২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে পুলিশ সন্ত্রাসী বন্দুক যুদ্ধে নিহত ১

চট্টগ্রামের রাউজান থানার গহিরা এলাকায় মঙ্গলবার পুলিশ সন্ত্রাসী বন্দুক যুদ্ধে এক ভ্যান চালক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

নিহত ভ্যান চালকের নাম আলী আকবর। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম মাতুব্বর বিডিনিউজকে বলেন, দুপুরে সন্ত্রাসীরা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর গুলি চালালে ভ্যান চালক আলী আকবর গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সেলিমকে আটকের চেষ্টা চালালে বন্দুক যুদ্ধ শুরু হয়।

সেলিম কাগজে মোড়ানো দুটি অস্ত্র নিয়ে সাইকেলে করে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেলিমও পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে আলী আকবর গুলিবিদ্ধ হয়। সেলিম পালিয়ে যেতে সক্ষম হয়।

গুরুতর আহত অবস্থায় আলীকে হাটহাজারী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ বলছে, সেলিম তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি এবং দুই রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে।