বাংলাদেশ বৃষ্টিপাত নির্ণয়ে উচ্চমানের প্রযুক্তি অংশ হচ্ছে
‘এডভান্সিং রিমোট সেন্সিং টুলস’ প্রয়োগের মাধ্যমে হিন্দুকুশ-হিমালয় পাদদেশীয় দেশসমুহে আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়ে বৃষ্টিপাতের সঠিক নিরূপন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার কাঠমান্ডুতে শুরু হয়েছে।
‘স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিপাত নির্ণয় এবং হিমালয়ের হিন্দুকুশ (এইচকেএইচ) পাদদেশীয় দেশসমুহে এ প্রযুক্তির ব্যবহার বিষয়ক কর্মশালায় জাতীয় জলবিজ্ঞান ও আবহাওয়ার ওপর বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, ভুটান, চীন, মায়ানমার এবং নেপালের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
ন্যাশনাল ওসেনিক এন্ড এটমসফেয়ারিক এডমিনিস্ট্র্যাসন (এনওএএ) এবং ইউএস জিওলজিক্যাল সার্ভে’র (ইউএসজিএস) প্রযুক্তি বিশেষজ্ঞরা এ কর্মশালায় মূখ্য ভূমিকায় রয়েছেন। ইউএস এজেন্সি’র (ইউএসএআইডি/ওএফডিএ) উদ্যোগে কর্মশালাটি পরিচালিত হচ্ছে। হিমালয় পাদদেশেীয় দেশগুলোতে পর্যায়ক্রমিক বন্যার কারণ নির্ণয়-প্রকল্পের অংশ হিসেবে কর্মশালার আলোচ্য বিবেচিত বিষয় হবে।
স্যাটেলাইটে বৃষ্টিপাত নির্ণয়ে এনওএএ/ইউএসজিএস প্রযুক্তি থেকে এইচকেএইচ দেশসমুহে তথ্য আদান প্রদান করবে। এতে জাতীয় ও এলাকাভিত্তিক আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং এ প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য উপকরণ প্রয়োগের ব্যাপারে কর্মশালায় আলোচনা করা হবে।
কর্মশালায় উক্ত দেশগুলোর জলবিজ্ঞান ও আবহাওয়া বিশারদদের ব্যবহারিক দিক দিয়ে অভিজ্ঞ করে তোলা হবে। স্বল্প সময়ের বৃষ্টিপাত নির্ণয়ে ইন্দু, গংগা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি বন্যা ও খরা নির্ণয়ের সম্ভাব্যতা যাচাইয়ে ওপর আলোকপাত করা হবে।
এ কর্মশালার মাধ্যমে জাতীয় জলবিজ্ঞান ও আবহাওয়া অধিদপ্তর সুফল লাভ করবে। স্যাটেলাইটের মাধ্যমে এইচকেএইচ দেশগুলো আবহাওয়ার পূর্বাভাষে সঠিক বৃষ্টিপাত নির্ণয় ও বন্যার পূর্বাভাষ ও তথ্য বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে প্রকল্পটিতে।
২০০১ সালে এইচকেএইচ প্রকল্পটি স্থানান্তর করা হয়। তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে সময়োপযোগী সাবধান বাণী প্রচার করে এই এলাকায় বন্যা কবলিত মানুষদের শারীরিক চাপ কমানোর ওপর জোর দেওয়া হয় এতে। বৃষ্টিপাতের পূর্বাভাস নির্ণয়ে সঠিক উন্নয়ন ঘটালে বিশেষজ্ঞরা বন্যার পূর্বাভাষ নির্ণয়ে সঠিক সময়ে সঠিক সংবাদটি অবগত হবে। যার ফলে বণ্যার কবল থেকে জীবন ও সম্পদের ক্ষতির পরিমান অন্তত: কিছু হলেও কমবে।
