২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানে ভবন ধসে ৩ জন নির্মাণ শ্রমিক নিহত, আহত ৫ জন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মঙ্গলবার দুপুরে একটি নির্মণাধীন ভবন ধসে ঘটনাস্থলেই তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 01:37 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাঁঠালবাগানে হোটেল সুন্দরবনের পাশে একটি নির্মাণাধীন বহুতল ভবন বেলা সাড়ে ১২ টার দিকে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক কুড়িগ্রামের আইয়ুব, লক্ষ্মীপুরের বিল্লাহ, ও চাঁদপুরের আবু-এ তিনজনের মৃত্যু ঘটে।

দুর্ঘনার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।

এর আগে ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে ১০ এপ্রিল সাভারে একটি গার্মেন্টস ভবন ধসে নিহত হয় ৭০ জনেরও বেশী বস্ত্র শ্রমিক।