২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেন লাইনচ্যুত রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনীর ফাজিলপুর ও মুহুরীগঞ্জের মাঝামাঝি স্থানে সোমবার রাত ৯ টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেসের কয়েকটি চাকা লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 10:20 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

রেলওয়ে সূত্র জানায়, এ ঘটনায় ফেনী রেলওয়ে স্টেশনে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলী এবং চট্টগ্রাম অংশের বিভিন্ন স্টেশনে উদয়ন এক্সপ্রেস ও জালালাবাদ এক্সপ্রেসসহ আরও কয়েকটি লোকাল ও মালবাহী ট্রেন আটকা পড়ে। রাত ১০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে কোনও উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি।