গাইবান্ধায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিল করায় ছাত্রছাত্রীরা বিপাকে
গাইবান্ধা জেলা প্রশাসন রোববার রাতে গাইবান্ধা আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) কেন্দ্র বাতিল করায় সোমবার পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের সময় শনিবার কলেজের অধ্যক্ষের পদ নিয়ে দু’গ্রুপ শিক্ষকের মধ্যে পরীক্ষার প্রশ্ন ও খাতাপত্র নিয়ে টানাহেঁচড়া, মারপিট, তিনজন শিক্ষক আহত এবং থানায় দু‘টি মামলা দায়ের করার ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন কেন্দ্র বাতিল করে। তার পরিবর্তে সরকারি মহিলা কলেজে কেন্দ্র স্থানান্তর করে। সোমাবার কেন্দ্রের পাঁচশত ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসে কেন্দ্র পরিবর্তনের খবর শুনে দিশেহারা হয়ে পরিবর্তীত কেন্দ্রে ছুটে যায়।
