২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী জুট মিল চালুর দাবিতে শ্রমিক-জনতার সমাবেশ

রাষ্ট্রায়াত্ত্ব শিল্প প্রতিষ্ঠান সিরাজগঞ্জ কওমী জুট মিল পূর্ণদ্যমে চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধ, কর্মচারীদের ৬ মাসের বেতন ভাতা পরিশোধের দাবিতে সোমবার বিকালে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি শহিদুল-বুলবুল কলেজ মাঠে শ্রমিক-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সমাবেশে চলতি অর্থবছরে জুট মিলের জন্য জাতীয় বাজেট থেকে অর্থ বরাদ্দের দাািব ছাড়াও আগামী ১৩ জুন থেকে কওমী জুট মিল সচল করার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল, ভুখা মিছিল, গণ অনশন, মানব বন্ধন ও বিশ্বরোড অবরোধসহ লাগাতার হরতালের কর্মসূচি পালনসহ সিরাজগঞ্জে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

জুটমিল মজদুর ইউনিয়ন সভাপতি আঃ খালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।