২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ১০, গ্রেফতার ২২

হবিগঞ্জের মাহমুদাবাদ এলাকায় সোমবার জমি দখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে গ্রেফতার করে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, শহরের মাহমুদাবাদ এলাকার শাহ রওশন আলী স্বপরিবারে লন্ডনে বসবাস করেন। এ সুযোগে রওশন আলীর প্রতিবেশী সেলিম জমির দলিল জাল করে সন্ত্রাসী নিয়ে দখল করার চেষ্টা করে। সন্ধ্যায় সেলিম কিছু ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রওশন আলীর বাড়ি দখল করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। এসময় সন্ত্রাসীরা ১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিস্ফোরণ ও অস্ত্রের মহড়ায় এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করে। এসময় পুলিশ তাদের কাছে থাকা নয়টি তাজা ককটেল ও ১৫টি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।