সূর্যের হাসি চিহ্নিত স্বাস্থ্য সেবা ক্লিনিক মাতৃত্বকালীন সেবা প্রদানে সরকারের অনুমতি পেয়েছে
চাঁদপুরের সূর্যের হাসি চিহ্নিত স্বাস্থ্য সেবা ক্লিনিক মাতৃত্বকালীন সেবা প্রদানে সরকারের অনুমতি পেয়েছে। এক সংবাদবিজ্ঞপ্তিতে সোমবার এ খবর জানানো হয়।
ক্লিনিকটি চাঁদপুর আত্মনিবেদিত মহিলা সংস্থার (সিএএমএস) সাথে যুক্ত ৬টি ক্লিনিকের একটি। আত্মনিবেদিত মহিলা সংস্থাটি এনজিও সার্ভিস ডেলিভারি কর্মসূচির আওতায় মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড পরিচালিত ৩৭টি বেসরকারি সংস্থার মধ্যে অন্যতম।
সরকারের এই অনুমতির ফলে সিএএমএস নিরাপদ প্রসব, সল্প মূল্যে আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য সেবাসহ মাতৃত্বকালীন সেবাদান করতে পারবে।
