২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত মাঞ্জার শাফিক সোমবার পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পরাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার এ খবর জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তার অবস্থানকালে বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।

পাকিস্তানী রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানকালে সকল প্রকার সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তারা উভয় দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ে নিয়মিত বৈঠকের প্রয়োজনীয়তার কথা বলেন।