২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক ঘটনায় অন্তসত্ত্বা স্ত্রী ও প্রধান শিক্ষক খুন

গোপালগঞ্জ ও বরিশালে পৃথক ঘটনায় রোববার অন্তঃসত্ত্বা স্ত্রী ও প্রধান শিক্ষক খুন হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, যৌতুকের দাবিতে জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে পাসণ্ড স্বামী ওবায়েদুল খানের লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রী সনেট খানম খুন হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, দু’বছর আগে কাশিয়ানি উপজেলার সনেটের সাথে ওবায়দুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করে ওবায়েদুল। রোববার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ওবায়েদুল সনেটের পেটে লাথি মারলে তার রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয় ডাক্তারের চেষ্টায় সাময়িকভাবে ক্ষরণ বন্ধ হলেও পরে সনেটের অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এ অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সোমবার গোপালগঞ্জ মর্গে সনেটের মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, জেলার উজিরপুর উপজেলার আড়ক ধুমরাদারকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ চোকদারকে (৪০) শ্বাসরোধ করে হত্যার পর লাশ মোড়াকাবী গ্রামের একটি ধানক্ষেতে ফেলে রাখা হয়। পুলিশ সোমবার সকালে তার লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, রোববার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। তবে তাৎক্ষনিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায় নি।