অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তার ৭ বছর কারাদন্ড, আত্মসাতকৃত ১৮ লাখ টাকা ফেরত দানের নির্দেশ
গ্রাহকদের টাকা জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে যশোরের স্পেশাল জজ বাংলাদেশ কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকে ৭ বছর সশ্রম কারাদন্ড এবং আত্মসাতকৃত ১৭ লাখ ৯০ হাজার ২৫৪ টাকা ফেরতের নির্দেশ দিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংক লোহাগড়া শাখায় গ্রাহকরা টাকা জমা দিলেও উক্ত ব্যাংকের কর্মকর্তা নির্মল কুমার দাস, তা জমা না দিয়ে আত্মসাৎ করেন।
১৯৮৭ সালের জুলাই থেকে ১৯৯০ সালের ৩০ আগস্ট পর্যন্ত তিনি পকেট বার্নিংয়ের মাধ্যমে ১৭ লাখ ৯০ হাজার ২৫৪ টাকা আত্মসাত করা হয়।
এ ঘটনায় বিলুপ্ত ঘোষিত দূনীতি দমন ব্যুরোর কর্মকর্তারা নির্মল কুমার দাসসহ আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
নির্মলের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৭ বছর সশ্রম কারাদন্ড এবং আত্মসাতকৃত সমূদয় অর্থ ফেরত দানের নির্দেশ দিয়েছে আদালত। বাকী তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়।
