২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার বিজরাবাজারে গণডাকাতি, নিহত ১

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিজরাবাজারে রোববার রাতে ১১ টি দোকানে গণডাকাতি সংঘটিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ডাকাতরা এসব দোকান থেকে প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের শাবলের আঘাতে একটি স্বর্ণালঙ্কারের দোকানের এক কর্মচারী নিহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১টার দিকে ৩০/৩৫ জনের ডাকাতদলটি বাজারে ঢুকে পাহারারত পাঁচ নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা বাজারের ইলিক্ট্রিক দোকান, কনফেকশনারী, ফার্মেসি, স্টেশনারি, ফোন, ফ্যাক্স ও স্বর্ণের দোকানসহ মোট ১১টি দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ১০ লাখ টাকা লুট করে নেয়।

বিসমিল্লাহ জুয়েলারীর কর্মচারী সুবল চন্দ্র তাদের বাধা দিলে ডাকাতরা লোহার শাবল দিয়ে তাকে আঘাত করে। আহত অবস্থায় সোমবার সকালে বরুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বরুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী অলিউল্লাহকে (৫০) আটক করেছে।