২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা নামক স্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 02:44 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে বরিশাল থেকে বরগুনাগামী একটি যাত্রিবাহী বাস লক্ষ্মীপাশা নামক স্থানে রাস্তার পাশে দাঁড়ানো ৪ জনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিলন (২৮) নামের এক যুবক নিহত হয় এবং অপর ৩ জন আহত হয়।