২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ৭

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে আন্তঃজেলা প্রতারক দলের তিনটি চক্রের সাত প্রতারককে রোববার আটক করেছে সেনা সদস্যরা। এসময় প্রতারকদের টাকা প্রদানকারী সাত যুবককেও আটক করেছে সেনা সদস্যরা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সেনা সদস্য হিসেবে চাকরি দেয়ার নাম করে শিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। সেনা সদস্যরা শক্তিশালী ওই প্রতারক সিন্ডিকেটের কাছ থেকে বিএনপির স্থায়ী কমিটির সীল স্বাক্ষর দেয়া সুপারিশ পত্র, জাতীয় সংসদের প্যাডে দেয়া ডিও লেটার, নগদ ৪৮ হাজার টাকা, সোনালী ব্যাংকের চেক বই, দুটি মোবাইল ফোন ও আরও কিছু জরুরী কগজপত্র উদ্ধার করেছে।

সেনা সুত্রে জানা যায়, ব্যুরো অব রিক্রুটমেন্ট ইউনিট যশোরের অধীনে রোববার

সকালে কুষ্টিয়া স্টেডিয়ামে সেনা সদস্য নিয়োগের জন্য বাছাই শুরু হয়। ৩৪ টি পদের বিপরীতে দেড় হাজার প্রার্থী লাইনে দাঁড়ায়। মেজর সাঈদ প্রতারকদের ধরতে বেসামরিক পোষাকে যশোর থেকে কুষ্টিয়ায় আসেন এবং তার ফাঁদে পা দেন প্রতারক নেতা ফজলুর রহমান। ধরা পড়ে যায় আরও ছয় প্রতারক সদস্য ।

বিকেলে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।