২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ’তে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ করা হয়েছে। সাবেক উপ-উপাচার্য ও প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আলতাফ হোসেনকে উপাচার্য এবং ফলিত পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামনুনুল কেরামতকে উপ উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সংশ্লিষ্ট সুত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নিয়োগের কথা শনিবার সন্ধ্যার পর বর্তমান উপাচার্য ডঃ ফাইসুল ইসলাম ফারুকীকে জানানো হয়। ডঃ ফারুকী ফোন করে নব নিযুক্ত উপচার্য আলতাফ হোসেনকে সিদ্ধান্তটি জানিয়ে অভিনন্দন জানান।

নব নিযুক্ত উপাচার্য ডঃ আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, তিনি বর্তমান উপাচার্য ডঃ ফারুকীর কাছ থেকে তার নিযুক্তির কথা জানতে পেরেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে তখনও (রাত সাড়ে ৮টা) সিদ্ধান্তটি জানানো হয়নি।

তবে ডঃ ফারুকী নব নিযুক্ত উপাচার্যের নিয়োগের স¤পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কথা অবগত হয়েছেন বলে জানিয়েছেন। ড. ফারুকী বলেন, অধ্যাপক আলতাফ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো চালাবেন এমনটাই আশা করছেন তিনি।

এদিকে বর্তমান উপাচার্য ফারুকীকে বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশনের সদস্য ও উপ উপাচার্য ড. শাহাদাত হোসেন মন্ডলকে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিয়োগ করা হয়েছে। এই নিয়োগের ফলে উপাচার্য নিয়োগ নিয়ে চলমান বিতর্কের অবসান হলো।

উল্লেখ্য নব নিযুক্ত উপাচার্য ড. আলতাফ হোসেন ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন।