বাংলাদেশে উলফার কর্মকাণ্ড সংক্রান্ত ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ‘বানোয়াট ও ভিত্তিহীন’: ঢাকা
বাংলাদেশে উলফা সাতটি হোটেল পরিচালনা করছে এবং তাদের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপত্র জানান, বাংলাদেশ অনেক ক্ষেত্রে যখন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে ঠিক সেই মুহূর্তে ভারতের এ ধরণের অভিযোগ অপ্রত্যাশিত।
ভারতের আসাম, মেঘালয়, মনিপুুর ও নাগাল্যাণ্ড প্রদেশের বিএসএফ’র আইজিকে উদ্ধৃত করে পিটিআই ও অন্যান্য সংবাদপত্রে বাংলাদেশে উলফা পরিচালিত হোটেল এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকা সংক্রান্ত প্রতিবেদনের ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট।
তিনি বলেন, বাংলাদেশ কখনও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গী তৎপরতা চালানোর জন্য কোনও বিদ্রোহী বা জঙ্গী গোষ্ঠীকে তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি।
