২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দিবসে পরিবেশ বিষয়ক নতুন ওয়েবসাইট চালু হচ্ছে

পরিবেশ বিষয়ক নতুন ওয়েব সাইট www.greenwoodbd.org রোববার আন্তর্জাতিক পরিবেশ দিবসে চালু হচ্ছে। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা সদস্যরা একথা জানান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চারজন ছাত্র এ ওয়েবসাইটটি তৈরি করেছেন। তারা দাবী করেন, দেশের পরিবেশ বিষয়ক এটিই প্রথম স্বয়ং সম্পূর্ণ ওয়েবসাইট ।

তারা আরো জানান, ওয়েবসাইটটিতে-উদ্ভিদ, ঔষধি গাছ, পোকামাকড়, বন্যপ্রাণী, জীব বৈচিত্র্যের বর্ণনাসহ বন ও পরিবেশ বিষয়ক প্রবন্ধ ও তথ্য থাকবে। এর পাশাপাশি পর্যটন শিল্প বিষয়ক তথ্য, বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ে আলোচিত ইস্যুসমূহের সাম্প্রতিক প্রতিবেদন ও প্রবন্ধ ওয়েবসাইটিতে পরিবেশিত হবে।