শেরপুরে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন
শেরপুরের এক রিক্সাচালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আশীষ রঞ্জন দাস এই দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ আগষ্ট জেলার শ্রীবরদী উপজেলার বলিদাপাড়া গ্রামে এক গরীব রিক্সা চালকের স্ত্রীকে আসামী নুর মোহাম্মদ (২২) এবং তার চাচাতো ভাই সুকুর আলী (২৩) ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।
