নাটোরে পৃথক ঘটনায় দুইজন নিহত
নাটোরে বৃহস্পতিবার দু’টি পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছে।
জেলার লালপুর থানায় বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীরা কবীর (১৭) নামে একজনকে হত্যা করে। শুক্রবার সকালে পুলিশ আঁখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপর ঘটনায় জেলার সিংড়া উপজেলায় বৃহস্পতিবার রাতে বিলকিস বানু নামে একজন গৃহবধূ খুন হয়েছে। শাশুড়ি ও দেবরের মারধোরের ফলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তার স্বামী শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
