২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মহিলা ইউপি কমিশনারসহ দু’জনের আত্মহত্যা

শেরপুরের নকলা ও নালিতাবাড়িতে পৃথক ঘটনায় গত দু’দিনে একজন মহিলা ইউপি কমিশনারসহ দুজন আত্মহত্যা করেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার নকলা উপজেলার উরকা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ইউপি কমিশনার মোর্শেদা বেগম (৩৫) বিষপানে আত্মহত্যা করে।

অপর ঘটনায় শুক্রবার নালিতাবাড়ি উপজেলার বন্ধধারা গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী রাশেদা বেগম বিষপান করলে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে উভয় আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লাশ দুটির ময়না তদন্ত সম্পন্ন হযেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।