নেত্রকোণায় ছাত্রলীগ নেতার রগ কর্তন, প্রতিবাদে শনিবার হরতাল
সশস্ত্র সন্ত্রাসীরা বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রোকোণার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের নেতা জাহিদ হাসান শাকিলের পায়ের রগ কেটে দিয়েছে। হামলার প্রতিবাদে শনিবার হরতাল দিয়েছে ছাত্রলীগ।
সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বধলা সদর থেকে নিজ বাড়ি বিশকাকুনি যাওয়ার পথে আজাদ এবং কোকনসহ বেশ কয়েকজন সন্ত্রসী রামদা দিয়ে তাকে আঘাত করে এবং পায়ের রগ কেটে দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ হামলার প্রতিবাদে ছাত্রলীগ শনিবার পূর্বধলায় অর্ধদিবস হরতাল ডেকেছে।
