২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন সিসিসি মেয়র মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র এবিএম মহিউদ্দিন চৗধুরী শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত, ফতেহা পাঠ ও পুষ্প মাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এ সময় মেয়র পত্নী হাসিনা মহিউদ্দিন, সিটি করপোরেশনের কমিশনারবৃন্দ এবং নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া যাওয়ার আগে মেয়র মহিউদ্দিন গোপালগঞ্জে আসলে জেলার আওয়ামীলীগ সমর্থক ও নেতাকর্মীরা তাকে প্রানঢালা শুভেচ্ছা জানান।

মেয়র মহিউদ্দিন রাতে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।