বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে চীনের শিল্প আইনের সংঘাত
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারী সংস্থা ও বেসরকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও)সাথে কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। চীন ইতোমধ্যে খোলা বাজার নীতি এবং বাণিজ্যখাতে উদারতার জন্য তার প্রতিশ্রুতির যথার্থতা প্রমান করেছে। এতদসত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে জটিলতা রয়ে গেছে।
চীনের ২০০৫ সালের বিশ্ব বানিজ্য সংস্থার কাছে তৃতীয় বছরের প্রতিশ্রুতি মোতাবেক যুক্তরাষ্ট্রের কর্পোরেশনের মূল উদ্যোক্তা মার্কিন-চীন কাউন্সিল চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে।
যদিও চীন বিভিন্নখাতে ট্যারিফ কমিয়েছে এবং বিভিন্ন বিদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহায়তা দানে ব্যাপক ভূমিকা রেখেছে। কিন্তু চীন সরকার স্থানীয়, প্রাদেশিক ও জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রেই অন্যদের তুলনায় দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বেশী সুযোগ দিচ্ছে। ওয়াশিংটন থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ইউএস ট্রেড রিপ্রেসেনটেটিভ (ইউএসটিআর) কর্মকর্তা বিশ্ব বাণিজ্য সংস্থার’র ২০০৪ সালে চীনের বিরুদ্ধে কিছু অভিযোগের ভিত্তিতে এক প্রতিবেদনে বলেন, ব্যবসায়িক সম্প্রসারণ, জাতীয়করণ ও কারিগরি স্থানান্তরে এ ধরণের কিছু কিছু নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে চীনের প্রতিশ্রুতির পরিপন্থী।
আন্তর্জাতিক ট্রেড এটর্নি টেরেন্স স্টুয়ার্ট, কংগ্রেস সদস্যদের নিয়োগে ইউএস-চায়না সিকিউরিটি রিভিউ কমিশন (ইউএসসিসি) ২০০৫ সালের জানুয়ারিতে একটি গবেষণা প্রতিবেদন তৈরী করেন। এতে দেখা যায়, চীনের শিল্প কারখানাগুলোতে তাদের নিজস্ব সুযোগ সুবিধা অনুযায়ী নীতিমালা প্রয়োগ করছে।
বিভিন্ন কর উত্থাপন, সরকারি সাবসিডি, দাম নিয়ন্ত্রন ও অযৌক্তিক কারিগরি নীতিমালা এবং দ্রব্যের গুণগতমানের হাল চীনের বাণিজ্য নীতিমালার বর্তমান চালচিত্র।
এসব নীতিমালা চীনের উন্নয়ন গতিশীলতায় সমর্থন যোগাচ্ছে বলে জানান সহকারী ইউএস ট্রেড রিপ্রেসেটেটিভ চার্লস ফ্রীম্যান।
