২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেরোসিন বিক্রি

চাঁদপুর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার খুচরা দোকানে ২৬ টাকার কেরোসিন লিটার প্রতি ৩২ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

দাম বাড়ার কারণে এবং সরবরাহ না থাকায় শহরতলীর অনেক দোকানদার কেরোসিন রাখা বন্ধ করে দিয়েছেন। কয়েক দিন আগে কেরোসিন কিনে রাখায় অনেকেই দুই/এক টাকা কম দরে বিক্রি করছিলেন।

কিন্তু শনিবার থেকে কেরোসিনের দাম আরও এক টাকা বেড়ে যাওয়ায় লিটার প্রতি ৩২ টাকা দরে কেরোসিন বিক্রি হচ্ছে। বর্তমানে দোকানীরা ডিলাদের কাছ থেকে ২৬ টাকা লিটার দরে কেরোসিন কিনছেন।

চাঁদপুরের পদ্মা ওয়েল কোম্পানির ডিপোতে যোগাযোগ করে জানা যায়, বর্তমানে ডিলাদের জন্য প্রতি লিটার কেরোসিন ২৫ টাকা ৪৮ পয়সা দরে সরবরাহ করা হচ্ছে। আর খুচরা দোকানীদের তা ২৬ টাকা দরে বিক্রি করার কথা রয়েছে। ২৮ মে তারা ওই দরে বিক্রি করার জন্য গেজেট পেয়েছেন। ডিপো কর্মকর্তারা আরও জানান, কেরোসিন সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং তারা নিয়মিত তা ডিলাদের কাছে সরবরাহও করছেন। ডিলাররাও আগের মতোই কেরোসিন উত্তোলন করছেন। কিন্তু চাঁদপুর শহর ও শহরতলীর আশপাশের কোনও দোকানেই নির্ধারিত মূল্যে কেরোসিন বিক্রি হচ্ছে না।