২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাংলাদেশী কিশোর খুন

ত্রিপুরার আগরতলায় মামা বাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে এক বাংলাদেশী কিশোর।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 12:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বিএসএফ বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত বাংলাদেশী কিশোরের লাশ বিডিআরের কাছে হস্তান্তর করেছে।

বিডিআর সূত্র জানায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ছয় গ্রামের ধীরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায় (১৭) সোমবার আগরতলার গলাচিপা গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। গত বুধবার কুমিল্লায় খবর আসে সীমান্তের ২০৬৫ নম্বর পিলারের এক কিলোমিটার ভিতরে হাত-পা বাঁধা অবস্থায় প্রদীপের লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ প্রদীপের লাশ হস্তান্তর করে।