কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় কয়েদীর মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এক কয়েদীর মৃত্যু হয়েছে। মৃত কয়েদীর নাম রিয়াজ উদ্দিন বাবুল (২৫)।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগতে থাকা বাবুলকে ফেনী কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ২৭ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবশেষে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
