বিশ্বের ক্ষুদ্রতম কোরআন শরীফ জামালপুরে!
বিশ্বের ক্ষুদ্রতম কোরআন শরীফ চীনে থাকার খবর বৈদেশিক সংবাদ সংস্থাগুলো প্রচার করলেও, জামালপুর সদর উপজেলার ১২ নং তিতপল্ল্যা ইউনিয়নের মাওলানা মো. সাইফুল্লাহ দাবি করেছেন বিশ্বের ক্ষুদ্রতম কোরআন শরীফ তার কাছে রয়েছে।
চীনে প্রাপ্ত ক্ষুদ্রতম কোরআন শরীফের দৈর্ঘ্য ২ দশমিক ৫ সেন্টিমিটার ও প্রস্থ ২ সেন্টিমিটার। আর জামালপুরের ক্ষুদ্রতম কোরআন শরীফের দৈর্ঘ্য ১ দশমিক ২৫ সেন্টিমিটার ও প্রস্থ ১ সেন্টিমিটার বলে জানা গেছে।
