পিআরএসপি দারিদ্র বিমোচন নয় দরিদ্রদের বিমোচন করছে
যেখানে দেশের হত দরিদ্র লোকজনদের দারিদ্র নিরসনের লক্ষ্য হওয়া উচিত সেখানে তাদের ভুল পথে পরিচালনা করছে দারিদ্র বিমোচন কৌশল পত্র (পিআরএসপি)। বৃহস্পতিবার রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, দারিদ্র মোকাবেলায় বিগত বাজেটে প্রতি দরিদ্র লোকের জন্য মাত্র দুই টাকা ধার্য করা হয়েছিল।
বৃহস্পতিবার ক্যাম্পেইন ফর গুড গভর্নেন্স রাজশাহী ইউনিট আয়োজিত ‘দারিদ্র বিমোচন কৌশল পত্র :বাজেট ২০০৫-০৬ এবং আপনারা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন। সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সনথ কুমার সাহা প্রবন্ধ পাঠ করেন।
বক্তারা বলেন, দরিদ্র লোকজনের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে পিআরএসপি প্রণয়ন করা হয়নি। সেমিনারে স্থানীয় একটি দৈনিকের সম্পাদক লিয়াকত আলী, ক্যাম্পেইন ফর গুড গভর্নেন্স’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুস্তাফিজুর রহমান খান এবং জেলা সভাপতি কানিজ আক্তার বক্তব্য রাখেন।
