২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএম কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

যশোরের মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ছাত্রলীগের ধর্মঘট চলাকালে ছাত্রদলের হামলায় ও পাল্টা হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্রলীগ ধর্মঘটের সমর্থনে মিছিলের প্রস্তুতি নিলে ছাত্রদল তাদের ওপর হামলা চালায় বলে ছাত্রলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক অভিযোগ করে।

সংঘর্ষে ছাত্রলীগের সুমন ও মিলন এবং ছাত্রদলের জিয়াউর রহমান সুমন ও রাসেল রানা নামে চার নেতা কর্মী আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।