২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে হরতাল পালন

পঞ্চম শ্রেণীর ছাত্রী মাফরুজা খাতুন মিলিকে (১১) ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিভিন্ন সংগঠনের ডাকে বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালিত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 05:09 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

হরতাল চলাকালে পুলিশ পিকেটারদের ওপর লাঠিচার্জ চালায়। পুলিশের আচরণে বিক্ষুব্ধ পিকেটাররা নগরীর লক্ষ্মীপুর মোড়ে একটি ট্রাক ও একটি দোকান ভাংচুর করে। পুলিশ লক্ষ্মীপুর ও বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পাঁচ পিকেটারকে গ্রেফতার করেছে।

হরতালের কারণে রাজশাহীর শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে কোন পরীক্ষা ও ক্লাস অনুষ্ঠিত হয়নি। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, গত ৩ মে পিএন সরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী মাফরুজা খাতুন মিলিকে নগরীর শেখ পাড়ায় তাদের ভাড়া বাড়িতে ধর্ষণ শেষে হত্যা করা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাড়িওয়ালার ছেলে লিয়ন (২০) ও ভাগ্নে মিনারকে(২৪) গ্রেফতার করে।

আন্দোলনকারীরা মামলার তদন্তে অগ্রগতি না হওয়ায় পুলিশের গাফিলতি ও দায়িত্বহীনতাকে দায়ী করেছে। মিলি’র হত্যাকান্ডের মামলাটি ২৫মে সিআইডি’র কাছে স্থানান্তর করা হয়।