মেহেরপুরে ব্যবসায়ী অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপন দাবি
মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামে বুধবার রাত সোয়া ১২ টায় সন্ত্রাসীরা ব্যবসায়ী মোহাম্মদ সানোয়ার হোসেনকে অপহরন করে নিয়ে যায়।
অপহরণকারীরা তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করেছে। ঘটনার সময় এলাকাবাসী প্রতিরোধ করতে এগিয়ে এলে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।
অপহৃত সানোয়ারকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
