২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সাভার উপজেলার বগাবাড়ী এলাকার হাজী মার্কেটে বুধবার রাত ১২ টার দিকে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 03:42 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে একটি মুদির দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে চাল ও স্টেশনারিসহ পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়লে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

সাভার ও ডিইপিজেড থেকে ছয়টি ফায়ার ব্রিগেড দল পৌঁছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।