২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বন্ধুর ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু

যশোরে ক্রিকেট খেলার সময় সামান্য কথা কাটাকাটির জের ধরে বুধবার সন্ধ্যায় বন্ধুর ব্যাটের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল হামিদ (২৬)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

পুলিশ সূত্র জানায়, যশোর সদরের ধর্মতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে হামিদ ও তার বন্ধুরা স্থানীয় মাঠে খেলা করছিল। খেলা নিয়ে সামান্য কথাকাটির এক পর্যায়ে উজ্জ্বল নামে তারই এক বন্ধুর ব্যাট দিয়ে আঘাত করলে হামিদ গুরুতর আহত হয়। আহতাবস্থায় ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মা হজেরা বেগম মামলার প্রস্তুতি নিচ্ছেন।