২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আকস্মিক বজ্রপাতে ১২ জন আহত

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে বৃস্পতিবার ভোরে বজ্রপাতের শব্দে কানের পর্দা ফেটে ১২ জন মারাত্মক আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আহতরা হলেন, বাদিয়াখালীর রিফাইয়েতপুর গ্রামের মনিরা বেগম (৪০), আঞ্জুয়ারা (২৮), কছিরন (২২), বিউটি (২৩), নাজমা (৩০), শেফালী বেওয়া (৫০), সাস্ত¡না (১০), মোজাহার (৩২), খোকা (৪০), গৌতম (২৫), নিখিল (২২) ও নুরুলগঞ্জ গ্রামের নারায়ন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আকস্মিক ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের প্রচণ্ড শব্দে কানের পর্দা ফেটে তারা মারাত্মক আহত হয়। আহতরা কানে শুনতে পাচ্ছেনা এবং শারীরিকভাবে দুর্বল পড়েছে। তারা গাইবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।