গাইবান্ধায় হিট স্ট্রোকে ৪ জনের মৃত্যসহ আক্রান্ত ১৭
প্রচণ্ড তাপদাহে গাইবান্ধা জেলায় বৃহস্পতিবার হিট স্ট্রোকে চার ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ১৭ জন সানস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আব্দুল গফুর (৬০), সুন্দরগঞ্জ উপজেলার নয়া মিয়া (৪৫), ফুলছড়ি উপজেলার আব্দুল্লাহ (৪৮) এবং শহরের স্টেশন রোডস্থ বাবলু দাস মারা যান।
জৈষ্ঠ্যের প্রচণ্ড তাপদাহে গাইবান্ধার জনজীবন অসহায় হয়ে পড়েছে। তাপদাহে শিশু ও বৃদ্ধরা বেশী অসুস্থ হয়ে পড়ছে। এছাড়াও সানস্ট্রোকে আক্রান্ত হয়ে ১৭ জন সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।
