নিউজিল্যান্ড থেকে অধিক বিনিয়োগের আহ্বান জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে অবস্থানরত বাংলাদেশে নিউজিল্যান্ডের নতুন রাষ্ট্রদূত গ্রায়েম ওয়াটারস বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান’র সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী গ্রায়েম ওয়াটারসকে সর্বাধিক সহযোগিতা প্রদানের ব্যাপারে প্রতিশ্রুতি দেন। তিনি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আরও অধিক বিনিয়োগের আহ্বান জানান।
এ সময় মোরশেদ খান দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পরিস্থিতির কথা তুলে ধরেন। এক্ষেত্রে বিশেষ করে তিনি নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরেন।
