২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা ইপিজেডে ২টি ফ্যাক্টরির ২৪১ জন শ্রমিক ছাটাই

মংলা ইপিজেডের দুটি ফ্যাক্টরি থেকে বুধবার ২৪১জন শ্রমিককে ছাটাই করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

গোল্ডেন এগ্রো প্রোডাক্টস লিমিটেড ও বাংলাদেশ বিটল নাট গ্রোয়ার্স এণ্ড প্রসেসর্স নামের ওই দুই ফ্যাক্টরি থেকে শ্রমিকদের ছাটাই করা হয়।

বিদেশ থেকে আমদানিযোগ্য কাঁচামালের উপর বেপজা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে ফ্যাক্টরি কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।

ফ্যাক্টরি দুটির ম্যানেজার কামরান হায়দার জানান, ইপিজেড কর্তৃপক্ষের এক আদেশের কারণে তাদের প্রতিষ্ঠান বিদেশ থেকে কাঁচামাল আমদানী বন্ধ রেখেছে।