২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভিসা ফি’র ঘোষণায় যুক্তরাজ্য

লন্ডনে ফরেন অ্যান্ড কমনওয়েল্থ অফিস পাসপোর্ট, ভিসা এবং চার্জযোগ্য কনসুলার সার্ভিস বাবদ নতুন ফি ঘোষণা করেছে। যুক্তরাজ্যের নতুন এই ভিসা ফি কার্যকর হবে জুলাই মাসের এক তারিখ থেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 06:10 PM

Updated : 26 Jul 2022, 04:02 PM

রোববার বৃটিশ হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা প্রক্রিয়াকরণের পুরো খরচের সাথে তাল মিলাতে এই ফি নিয়মিত নবায়ন করা হয়ে থাকে। সর্বশেষ ২০০২ সালের জুলাই মাসে ভিসা ফি বাড়ানো হয়েছিল।

যুক্তরাজ্যের ভিসা ফি সংক্রান্ত যাবতীয় তথ্য www.ukvisas.gov.uk/news এই ওয়েব সাইটে পাওয়া যাবে এবং নতুন কনসুলার ফি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এফসিও’র www.fco.gov.uk/consularfees ওয়েব সাইটে।