বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক আলীর ইন্তেকাল
ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিদ্দিক আলী রোববার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে ....রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
সোমবার বাদ জোহর ময়মনসিংহের দারুল উলুম মাদ্রাসায় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ সেখানকার ভাটিকাশর গোরস্থানে দাফন করা হয়। মরহুমের কুলখানি ১৭ জুন ময়মনসিংহের ২৬ ব্রাহ্মপল্লী রোডের বাসভবনে অনুষ্ঠিত হবে।
মরহুম সিদ্দিক আলী স্ত্রী, দুই পুত্র, পাঁচ কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বিকল্প ধারা মিডিয়া সেলের প্রধান, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর
আলমের শ্বশুর মরহুম সিদ্দিক আলী ১৯৩১ সালে ময়মনসিংহে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
