বরিশালের হাটখোলা বস্তিতে অগ্নিকাণ্ড, অর্ধ শতাধিক বাড়িঘর ভস্মীভূত
বরিশাল সদরের গরুর হাটখোলা বস্তিতে সোমবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক ঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে।
র্যাব, কোতয়ালী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিস সূত্র জানায়।
স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, র্যাব এবং পুলিশ চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫২টি ঘর ভস্মীভূত হয়ে গেছে। ওই ঘরগুলোতে প্রায় শতাধিক পরিবার বসবাস করত বলে জানা যায়।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
