২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিংগাপুর এয়ারলাইনসের নতুন স্কিম চালু

সিংগাপুর এয়ারলাইনসে চেপে যারা বিদেশ যেতে চান তাদের জন্য এখন থেকে অর্থনৈতিক সমস্যাকে কোনও সমস্যা বলেই মনে হবে না।

প্রদীপ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সিংগাপুর এয়ারলাইনস ও সিটিব্যাংক যৌথ ভাবে ভারতীয় যাত্রীদের জন্য একটি স্কিম ঘোষণা করেছে এবং চন্ডিগড় থেকে তা শুরু হতে যাচ্ছে।

সিটিব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা এখন তিন, ছয় অথবা বার মাসের যে কোনও মেয়াদে মাসিক কিস্তিতে বিমান ভাড়া পরিশোধ করতে পারবে।

এর ফলে এখন থেকে সিংগাপুর এয়ারলাইনস কর্তৃক অনুমোদিত ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এজেন্টের মাধ্যমে গ্রাহকরা বিমানের টিকেট বুকিং করতে পারবে।

সিংগাপুর এয়ারলাইনসের বিমান ভারত থেকে বিশ্বের যে সকল নগরীতে যাতায়াত করে, এই সুযোগে যাত্রীরা সেই সকল স্থানে ভ্রমণ করতে পারবে।

চন্ডিগড়ের ট্রাভেল এজেন্ট জানায়, সিংগাপুর এয়ারলাইনসের এ সুযোগ লাভের জন্য নতুন গ্রাহকরা রীতিমত যুদ্ধ শুরু করে দিয়েছে।

এই স্কিম অনুযায়ী বার মাস মেয়াদের দিল্লী-সিংগাপুর-দিল্লী টিকেটের মাসিক কিস্তি হবে ২,৩০৫ রুপি এবং দিল্লী-সিডনি-দিল্লী এবং দিল্লী-সান ফ্রানসিস্কো-দিল্লী রুটের কিস্তি হবে ৪,৭৪০ রুপি।