২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিঅ্যান্ডটি মোবাইলের সিম বিতরণ স্থগিত

লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে টিঅ্যান্ডটি মোবাইলের সিম (সংযোগ) বিতরণ রোববার সকালে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 10:34 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

অনলাইনে বিজয়ীদের সিম সংগ্রহের ব্যাপারে নির্ধারিত ব্যাংকে যোগাযোগ করতে বলা হলেও নির্ধারিত তারিখের আগেই সিম বিতরণ বন্ধ করে দেওয়া হয়।

লটারি বিজয়ী মহসিনা বেগম রোববার বেসিক ব্যাংকের ধানমণ্ডি শাখায় এসেছিলেন সিম কিনতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন সকাল সাড়ে নয়টা থেকে। এ সময় আকস্মিকভাবেই সিম বিতরণ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। বিজয়ীদের সিম বিতরণ সম্পর্কে পরবর্তীতে অবহিত করা হবে বলেও কর্তৃপক্ষ জানায়।

লটারি বিজয়ীরা জানান, ১৮০০ টাকায় সিম সরবরাহের কথা ছিল। কেন তারা বাড়তি দিতে যাবেন।

এদিকে টেলিটক কর্তৃপক্ষ জানান, প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ানোর ফলে আগামী জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ে যে সিম দেওয়া হবে তাতে দাম বাড়ানো হতে পারে।

এ ব্যাপারে টেলিটক কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ শুক্রবার বিডিনিউজকে জানান, প্রস্তাবিত বাজেটের কারণে এক হাজার ৮০০ টাকার স্থলে নতুন করে আরও ১ হাজার ২০০ টাকা বাড়ানো ছাড়া আমাদের কোনও উপায় ছিল না।

টেলিটক সূত্র জানায়, ইতিমধ্যে ৭ হাজার বিজয়ীর মধ্যে সিম বিতরণ করা হয়েছে।

জুনের ৪ তারিখ থেকে শুরু করে আগামী ৩ জুলাইয়ের মধ্যে ৫০ হাজার লটারী বিজয়ীর মধ্যে সিম বিতরণ করার কথা ছিল।