মাদারীপুরে চান্দেরহাটের ইজারা মামলায় আরও ৩২ জনের জামিন লাভ
মাদারীপুর জেলার শিবচর উপজেলার চান্দেরহাটের ইজারা নিয়ে বিরোধের জের ধরে বিশেষ পিপিসহ ৫৩ জনের বিরুদ্ধে ছিনতাই, জখম ও বোমা বিস্ফোরণের মামলায় রোববার আরও ৩২ জনের জামিন মঞ্জুর হয়েছে।
এ নিয়ে মোট জামিনপ্রাপ্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জন।
বহল আলোচিত এ মামলায় রোববার ৩২ জন স্বেচ্ছায় শিবচর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাকিম শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে, বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করায় রোববার সকালে জেলা আইনজীবী সমিতির সদস্যরা আদালত চত্বরে এক বিক্ষোভ মিছিল বের করে। তারা বিশেষ পিপির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানায়।
